মুদি দোকানে পেট্রোল বোমা ফাটিয়ে অগ্নিসংযোগ

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্ত্তরা

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম ৩৮ বার পঠিত
রাজশাহীতে তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্ত্তরা

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্ত্তরা

দৈনিক রাজশাহী
২৭ সেপ্টে ২০২৬

রাজশাহী শহরের বাকীল মোড়ে তুচ্ছ ঘটনায় মুদি দোকানী আবদুল বারীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুর্বৃত্তরা তার মুদি দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। 

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে বলে অভিযোগ স্বজনদের। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।