৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাবের চুক্তিপত্রে স্বাক্ষরিত
৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাবের চুক্তিপত্রে স্বাক্ষরিত
বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জবদুল ইসলাম ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজউদ্দীন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।
রাকাব সূত্রে জানা গেছে, চলতি মূলধনের সংকটের কারণে যেসকল কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (ঈগঝগঊ) প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা ব্যবসা চালাতে পারছে না, তাদের কম সুদে চলতি মূলধন বা ঋণ সহায়তা দেওয়াই এই তহবিলের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ অর্থায়নের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, উৎপাদন ও সেবা কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার সুযোগ তৈরি হবে।