রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর জনসভায় ভূমিমন্ত্রীর ৭ দফা গুরুত্বপূর্ণ দাবি
রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর জনসভায় ভূমিমন্ত্রীর ৭ দফা গুরুত্বপূর্ণ দাবি
রাজশাহীর উন্নয়নে ৭ দফা গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।িআজ মঙ্গলবার ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে প্রদত্ত বক্তব্যে তিনি এই দাবি জানান।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিশু হাসপাতাল স্থাপন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন, শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন, কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি ও বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তবে কিছু দিন আগে ঢাকায় পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী অঞ্চলের সচিবদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত আপ-ডাউন ৬টি রেললাইন এবং চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে বলে জানান। কিন্তু এ ২টি দাবি’র বিষয়ে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি কিছু বলেননি।