সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারির সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে অভিভাবকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম ৫৬৭ বার পঠিত
সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারির সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে অভিভাবকদের মানববন্ধন
সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারির সিদ্ধান্তের প্রতিবাদে আজ শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন | ছবি: দৈনিক রাজশাহী

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারির সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে অভিভাবকদের মানববন্ধন

দৈনিক রাজশাহী
২৫ সেপ্টে ২০২৬

তৃতীয় ও নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারির সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষাক্ষার্থীরা। একইসাথে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। 

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে সচেতন নাগরিক সমাজ ও সচেতন অভিভাবকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অভিভাবকদের পক্ষে মাহাতাব হোসেন, সাইফুল ইসলাম, রিক্তা পারভীন, দিলরুবা খানম, বিধান চন্দ্র ও মোশাররফ ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এতে কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অভিভাবকেরা বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। লটারির মাধ্যমে ভর্তি করা হলে মেধাবী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

তাদের দাবি, সরকারি স্কুলে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করতে হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান অভিভাবকরা।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পড়াশোনা ও প্রস্তুতির মূল্যায়ন না করে শুধু লটারির মাধ্যমে ভর্তি নির্ধারণ করা হলে শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি হবে।

এ সময় দ্রুত ভর্তি নীতিতে পরিবর্তন এনে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।