রাবি মেডিকেল সেন্টারে ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর
বুধবার দুপুরে প্রধান চিকিৎসকের হাতে অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। । এ সময় রাবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় উপস্থিত ছিলেন | ছবি: দৈনিক রাজশাহী
রাবি মেডিকেল সেন্টারে ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর
দৈনিক রাজশাহী
৩০ সেপ্টে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি অথ্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার প্রদান করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন