বাগমারার একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ: ১০ দিনেও সন্ধান মেলেনি
বাগমারার একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ: ১০ দিনেও সন্ধান মেলেনি
রাজশাহীর বাগমারার স্বামীর বাড়ি থেকে একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকালে নিখোঁজ দুই গৃহবধু’র ১০ দিনেও সন্ধান মিলেনি। এ বিষয়ে পরিবারের পক্ষে বাগমারা থানায় পৃথক জিডি করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূরা হলেন, উপজেলার যোগীপাড়া ইউপির কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। সম্পর্কে তারা জা।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় উভয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ও সম্ভাব্য স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও পরিবারের সদস্যরা এখনো সন্ধান পাননি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, জিডির সূত্রে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজতে সম্ভাব্য প্রযুক্তির সহায়তা এবং মাঠপর্যায়ে অনুসন্ধান চালানো হচ্ছে।