আরএমপির অভিযানে গ্রেপ্তার ৫ আসামিকে সামারি ট্রায়ালে কারাদণ্ড

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম ১১ বার পঠিত
আরএমপির অভিযানে গ্রেপ্তার ৫ আসামিকে সামারি ট্রায়ালে কারাদণ্ড
নগরীতে সামারি ট্রায়ালে দণ্ডিত ৫ আসামি | ছবি: দৈনিক রাজশাহী

আরএমপির অভিযানে গ্রেপ্তার ৫ আসামিকে সামারি ট্রায়ালে কারাদণ্ড

দৈনিক রাজশাহী
৩০ সেপ্টে ২০২৬

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক অপরাধে ৪ জন এবং পবা থানায় সাইকেল চুরির অপরাধে ১ জনকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিজ্ঞ আদালতের বিচারক বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ৪ জনকে ২ মাস করে এবং পবা থানায় গ্রেপ্তার ১ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডিতরা হচ্ছেন ষষ্টিতলার (নিউ মার্কেট) তাপসের ছেলে শ্রী চন্দন (২৮); রাজারহাতার (সোনাদিঘীর মোড়) বাপ্পি হালদারের ছেলে গোবিন্দ (২৩); নওগাঁর মান্দার ঠাকুরমান্দার মোস্তাফিজুর রহমানের ছেলে নগরীর শাহমখদুম থানার আমচত্ত্বরে বসবাসরত সিয়াম (১৯) ও বোয়ালিয়া থানার রাজারহাতার (সোনাদিঘীর মোড়) লব হালদারের ছেলে দেব (২০)। দণ্ডিতরা সকলে মাদকসেবী। তাদের হেফাজত থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) চার আসামির প্রত্যেককে ২ (দুই) মাস করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদণ্ডিত পবা থানার বড়গাছি পাকা মাথার জিল্লুর রহমানের ছেলে ওসামা হোসেন সোহান, পবা থানার দাদপুর পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে সুলতান আলী র বসতবাড়িতে সাইকেল চুরির করে নিয়ে যাওয়ার স্থানীয় এক ব্যক্তি তাকে সাইকেলসহ আটক করে মালিকের কাছে নিয়ে যায়। এ ঘটনায় বাদী পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওসামা হোসেন সোহান ও সাইকেল হেফাজতে নেয়। পরে সাইকেলসহ তাকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আসামি সোহানকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেন।

আরএমপির মুখপাত্র মোঃ গাজীউর রহমান জানান, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।