রাজপাড়ায় কিশোরীর ধর্ষক মনি গ্রেপ্তার
রাজপাড়ায় কিশোরীর ধর্ষক মনি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর রাজপাড়ায় ১৭ বছরের কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার আসামি সারোয়ার জাহান মনিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে অভিযুক্ত মনি ওই কিশোরীকে বিয়েল প্রলোভনে ধর্ষণ করেছে। গত ৭ জুন রাত থেকে ৮ জুন সকাল পর্যন্ত কাজীহাটার একটি হোটেলে এবং ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত দাশপুকুরের ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে তার সঙ্গে যৌনকর্মের অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্ত বিয়ে না করে বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে। এ ঘটনায় কিশোরীর বাবা মাঃ খোবির রাজপাড়া থানায় মামলা (নং-৩৪, তাং-২৫/০৯/২০২৬, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯খ পেনাল কোড) রুজু করেন।
এদিকে থানায় মামলার ৭২ ঘন্টার মধ্যে এসআরবি-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি চৌকশ অপারেশন দল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার রওশন দীঘিতে (সাধুরমোড়) অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি সারোয়ার জাহান মনি, পিতা- সাদেকুল রহমান মাস্টার, সাং নারায়নপুর মুর্শিদা, থানা-নাচোল জেলা- চাপাইনবাবগঞ্জ’কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এরপর আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে ।