আরএমপি’র বিশেষ মাদক বিরোধী অভিযান: গ্রেপ্তার ৫, গাঁজা ও নগদ টাকা উদ্ধার
আরএমপি’র বিশেষ মাদক বিরোধী অভিযান: গ্রেপ্তার ৫, গাঁজা ও নগদ টাকা উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদক বিরোধী টিমের পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার হয়েছে। এসময় গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় আরএমপির বিশেষ মাদক বিরোধী টিম মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করেণ এসময় ঐ গ্রামের মৃত হরজের ছেলে ডিটল (৪৮); চৌদ্দপাই গ্রামের মৃত আলম শাহ এর ছেলে মো: শাহজামাল (৫৪) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত নওশেরের ছেলে মো: মাইনুল (৪৭)-কে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো: একছেদ আলীর মেয়ে মোসা: মেরিনা ওরফে মেরী (৪০) কৌশলে পালিয়ে যায়।
এদিকে অভিযানে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত ডিটলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামি মেরীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
অণ্যদিকে একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার হাদির মোড় শহর রক্ষার বাধের উপরে অভিযান পরিচালনা করে। এসময় থানার কেদুরমোড় বাজে কাজলা গ্রামের মো: শুকুর আলীর ছেলে মো: হালিম আলী (৪০) এবং হাদিরমোড় গ্রামের মৃত দেলশাদের ছেলে শহিদুল ইসলাম (৩৮)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।