আরএমপির বিশেষ অভিযানে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার : মোবাইল ও নগদ অর্থ জব্দ
আরএমপির বিশেষ অভিযানে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার : মোবাইল ও নগদ অর্থ জব্দ
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে আরএমপির বিশেষ টিম অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৯৮০ টাকা জব্দ করা হয়।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে আরএমপির বিশেষ টিম বোয়ালিয়া থানার হাদির মোড় শহর রক্ষা বাধের উপরে অভিযান পরিচালনা করে একই থানার হাদির মোড় হাজীপাড়া গ্রামের মো: রুস্তম আলীর ছেলে মো: সাজু (৩৭) এবং হাদির মোড় গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে মো: সানাউল্লা (৩০)-কে গ্রেপ্তার করে।
এ সময় আসামি সাজুর হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে ১টি মোবাইল সিম কার্ড এবং ৭টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়। এছাড়াও আসামি সানাউল্লার হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে ৬টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়।
আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।