নগরীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে দুই কসমেটিকস বিক্রেতাকে জরিমানা

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট : ২২ জুন ২০২৬, ০১:৪৩ এএম ৬৬ বার পঠিত
নগরীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে দুই কসমেটিকস বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে দুই কসমেটিকস বিক্রেতাকে জরিমানা

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের দায়ে রাজশাহী নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান সহায়তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।