আরএমপির অভিযানে অনলাইনে জুয়ায় জড়িত নারীসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ এএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম ১১ বার পঠিত
আরএমপির অভিযানে অনলাইনে জুয়ায় জড়িত নারীসহ গ্রেপ্তার ২
অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদ্বয় | ছবি: দৈনিক রাজশাহী

আরএমপির অভিযানে অনলাইনে জুয়ায় জড়িত নারীসহ গ্রেপ্তার ২

দৈনিক রাজশাহী
০৭ সেপ্টে ২০২৬

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বাজি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বাজি কার্যক্রমে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মোমিন আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়রদাড়া গ্রামের হাবিবুর আহমেদের ছেলে এবং বর্তমানে বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় বসবাসকারী মো. আসিফ আহমেদ (৩৪) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার মাগুরা গ্রামের মৃত এনদাদুল হকের মেয়ে ও বর্তমানে একই এলাকায় বসবাসকারী মোসা. খুশি আক্তার (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মুঠোফোন আর্থিক সেবার হিসাবে ব্যবহৃত পাঁচটি সিম কার্ড, ১৩টি জিমেইল হিসাব এবং ১৭টি অনলাইন জুয়া ও বাজির অ্যাপ পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বাজি কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।