আড়ানীতে জিরা লুট : অবশেষে বিএনপি নেতা তুফানের বিরুদ্ধে মামলা

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:১৬ এএম আপডেট : ১৩ মে ২০২৬, ১১:২৮ এএম ৩৬ বার পঠিত
আড়ানীতে জিরা লুট : অবশেষে বিএনপি নেতা তুফানের বিরুদ্ধে মামলা

আড়ানীতে জিরা লুট : অবশেষে বিএনপি নেতা তুফানের বিরুদ্ধে মামলা

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে এক ট্রাক জিরা লুটের ঘটনায় স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা সুজাত আহমেদ তুফানসহ চারজনের বিরুদ্ধে অবশেষে বাঘা থানায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে জিরা সরবরাহকারী আমদানিকারক ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার এজাহারে জিরা লুটের ঘটনায় জড়িত আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহমেদ তুফানকে (৫৫) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় তুফানের সহোদর বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং তাদের দুই ভাগ্নে সুইট (২৫) ও শান্তকেও (২৮) আসামি করা হয়েছে।  

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক বহুল আলোচিত জিরা লূটের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ট্রাকে ৩০০ বস্তায় ৯ হাজার কেজি জিরা লুটের অভিযোগে পাবনার আমদানি ব্যবসায়ী মিঠুন সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।িএজাহারে লুণ্ঠিত জিরার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। আসামিরা আত্মগোপনে থাকায় এখনো গ্রেপ্তার হয়নি। তবে তাদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে। 

এ বিষয়ে আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাটি মিমাংসার জন্য অনেক চেষ্টা করেছি। তবে বহুল আলোচিত জিরা লুটে অভিযুক্তরা প্রথমে লুণ্ঠিত জিরার মূল্য বাবদ ৩৭ লাখ টাকা পরিশোধের মাধ্যমে সমঝোতা করতে চেয়েছিলেন। আমদানিকারক ও জিরার মালিক ব্যবসায়ী মিঠুন সরদার তা মেনেও নিয়েছিলেন। কিন্তু অভিযুক্তরা হঠাৎ গা ঢাকা দিয়েছেন। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে,। এরপরই তিনি থানায় মামলা দায়ের করেছেন বলে শুনেছি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।