‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয়’
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভায় দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা ধর্মের নামে মিথ্যাচার করছেন। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে কোনো ধরণের আপোষ নয়।’
আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপি আয়োজিত রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। মিডিয়া ও প্রচারণাসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কমিটি দ্রুততার সাথে গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহত্তম পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে কোন প্রকার দ্বন্দ্ব নেই। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এই দলে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। কিন্তু কোন প্রতিহিংসা নেই। এজন্য যে, যেখানে গেলে, কোন প্রশ্ন থাকবে না, তাকে সেখানেই কাজে লাগাতে হবে।’ রাজশাহী মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দকে দায়িত্ব নেয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘রাজশাহী বিএনপির শক্তিশালী ঘাঁটি। রাজশাহী সদর আসন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এ কারণে কোন ছাড় দেয়া থেকে বিরত থাকতে হবে।’ আজ থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শও দেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, সফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিবলী, এডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু। এছাড়া বিএনপির মতিহার থানার সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজপাড়া থানার সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানার সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ্ মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফ, মতিহার থানার সভাপতি একরামুল হক একরাম, রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানার (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানার (পূর্ব) সাধারণ সম্পাদক আলাউদ্দিন, চন্দ্রিমা থানার আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি নেতা আবু আহমেদ লাল্টু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদ আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী ও রাজশাহী সরকারী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দলের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর বক্তব্য শুনে উপস্থিত নেতৃবৃন্দ তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রচারণা ও নির্বাচনী কাজের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ সবার পরামর্শ ধৈর্যসহকারে শোনেন এবং সেই মোতাবেক নির্বাচনী কাজ করার আশ্বাস প্রদান করেন এবং জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থন ও ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীদের হাতে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীতা নিশ্চিত করেন। এ জন্য দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে উপস্থিত সকল নেতৃবৃন্দ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





