রাজশাহীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আঞ্চলিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় আশ্রয় ট্রেনিং সেন্টার পবা রাজশাহীর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন।

বেসরকারী সংস্থা আশ্রয় এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মোঃ আহসান আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন।

রাজশাহী অঞ্চলে কার্যরত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের মধ্যে ক্ষুদ্র ঋণের বিষয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন দাবী নওগাঁ’র নির্বাহী পরিচালক আশরাফুন্নেসা, শতফুল রাজশাহী’র নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লাহ, প্রয়াস রাজশাহীর নির্বাহী পরিচালক হাসিব হোসাইন ও শাপলা রাজশাহী’র নির্বাহী পরিচালক মহসিন আলী প্রমুখ। এছাড়া সভায় রাজশাহী অঞ্চলের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংস্থার নির্বাহী প্রধান ও প্রতিনিধিবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানগণ ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অথরিটির আইন ও বিধির কতিপয় ধারা সংশোধন করে প্রতিষ্ঠানের জন্য আরো সহায়ক করার প্রস্তাব করেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button