বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে “বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর” শীর্ষক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টা থেকে বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট’র আয়োজনে রাজশাহী নগরীর বাটার মোড় হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এন্টাপ্রাইস ইনস্টিটিউট এর সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অব:) সচিব ও সাবেক রাস্ট্রদূত এম হুমায়ুন কবীরের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী ফয়সাল হোসেন , লেবার পার্টির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম, সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ সহ শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অন্যান্য প্রতিনিধিরা।
কর্মশালায় প্রথম পর্বে জুলাই আন্দোলন থেকে নির্বাচনী যাত্রাতে ঐক্য ও সংহতি, সংস্কারের জন্য গণভোট ও সংঘাত মুক্ত এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে স্বতস্ফুর্ত আলোচনা করা হয়। ২য় পর্বে ভবিষ্যৎ বাংলাদেশে সুশাসন, দক্ষ যুবসমাজ, ন্যায়ভিত্তিক অর্থনীতি ও নিরাপদ ডিজিটাল স্পেস নিয়ে আলোকপাত করা হয়।কর্মশালাটি বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অরগানাইজেশান ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।





