নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহীর নববঙ্গাব্দ বরণ
নিজস্ব প্রতিবেদন: রাজশাহী বড়কুঠি পদ্মাপাড় মুক্ত মঞ্চে বর্ণিল অনুষ্ঠান মালায় উদযাপিত হলো বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ। এসএসসি ব্যাচ- ৭৭ লোকনাথ হাই স্কুল রাজশাহীর আয়োজনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ ও নৃত্যাশ্রমের শিল্পীরা অনুষ্ঠানে নাচ, গান আর আবৃত্তি’র শৈলীতে মনোমুগ্ধকর নন্দনশিল্প পরিবেশন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রফেসর ইকবাল মতিন ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান। সভাপতিত্ব করেন লোকনাথ হাই স্কুল রাজশাহীর এসএসসি ৭৭ ব্যাচের সেরতাজ আলী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সোনিয়া পাল ওলি, আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসিব পান্না ও অতসী পাল হৃদি। নিক্বণের পক্ষ থেকে মুড়ি, মুড়কি,বাতাসা দিয়ে দর্শক শ্রোতাদের আপ্যায়ন করা হয়।



