রাজশাহীতে এসইএফ ফাউন্ডেশন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজশাহীতে এসইএফ ফাউন্ডেশন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজশাহীতে এসইএফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত প্রথমস্থান অর্জনকারীকে ল্যাপটপ পুরস্কার দিয়েছে শাহীন স্কুল। এছাড়া ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন ছাত্রছাত্রীকে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
শনিবার (১৬ মে) সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকার একটি কমিউনিটি সেন্টারে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপনডেন্ট শ. ম সাজু।
শাহীন স্কুল রাজশাহীর নির্বাহী পরিচালক শাহেদ হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনান, শাহীন স্কুলের পরিচালক হাবিবুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ করা হয়। এতে ২৪০ জন শিক্ষার্থীকে দেওয়াল ঘড়ি প্রদান করা হয়। প্রথম সেমিস্টার পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ১২০০ শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।