‘পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাবিয়ান ও মুসলিম উম্মাহকে রাবি এলামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা’

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৫৮ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:০১ পিএম ২২ বার পঠিত
‘পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাবিয়ান ও মুসলিম উম্মাহকে রাবি এলামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা’

‘পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাবিয়ান ও মুসলিম উম্মাহকে রাবি এলামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা’

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাবিয়ানসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (রুয়া-RUAA) সভাপতি মু. রফিকুল ইসলাম খান এমপি ও সেক্রেটারী প্রফেসর ড. নিজাম উদ্দিন। আজ সোমবার (২৫ মে) এক যৌথ শুভেচ্ছা বার্তায় এই শুভেচ্ছা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (রুয়া-RUAA) সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিটি আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠিয়েছেন সংগঠনের যুগ্ম-প্রচার প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক আশরাফুল আলম ইমন। 

যৌথ বিবৃতিতে রুয়া নেতৃবৃন্দ বলেন, “ত্যাগ ও কুরবানির প্রেরণা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র ত্যাগের চেতনাকেই উজ্জীবিত করে না, সেই সাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনকে আরো মজবুত করে। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর রাহে ত্যাগ ও কুরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ফলে তার স্মৃতিকে চিরস্মরণীয় করে জীবনের সকল ক্ষেত্রে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যেই আল্লাহ তা’য়ালা মুসলিম মিল্লাতের উপর কিয়ামত পর্যন্ত এ কুরবানীকে ওয়াজিব করে দিয়েছেন।” 

নেতৃবৃন্দ বলেন, “পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন- বলুন, আমার নামায, আমার কুরবানী এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে।” তাই ঈদ-উল আযহা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সুযোগ করে দেয়। আমরা যদি বাস্তব জীবনেও নিজের নফসের উপর বিজয়ী হয়ে আল্লাহর দেওয়া বিধান সমুহ অনুসরণ করতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

রুয়া নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারসহ মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান এবং সবাইকে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্য সচেতনতার সাথে যথাযথ মর্যাদায় ঈদ-উল আযহা উদযাপন করতে অনুরোধ জানান। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।