রাজশাহী বিশ্ববিদ্যালয়

নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম যোগদান করেছেন

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:৩৫ এএম আপডেট : ২১ মে ২০২৬, ০৪:০০ পিএম ৫৮ বার পঠিত
নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম যোগদান করেছেন
রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বুধবার দায়িত্বে যোগদান করেন | ছবি: দৈনিক রাজশাহী

নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম যোগদান করেছেন

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর। তাঁর যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদস্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবিবুর রহমান, ফার্মেসী বিভাগের প্রফেসর গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আমীরুল ইসলাম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মো. খালেদুজ্জামান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন। 

প্রফেসর মো. আব্দুল আলিম ১৯৬৭ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে চীন থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ২০০১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর ৫৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় ২৫টি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

তিনি নির্বাচিত অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট ও শিক্ষা পরিষদ সদস্য, প্রাধ্যক্ষ, বিভাগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।