হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:১১ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:০০ পিএম ৩৬ বার পঠিত
হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১৬ ও নিশ্চিত হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২২৪ জন। এর মধ্যে হামের উপসর্গে ১ হাজার ১২৭ জন ও নিশ্চিত হাম রোগী ৯৭ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাম ও উপসর্গে ঢাকায় ৭, রাজশাহীতে ২, সিলেটে ৩, বরিশালে ২, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে একজন মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু ৫৪৫ শিশুর।

এদিকে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৫৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ শিশু বাড়ি ফিরেছে। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯ জন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।