২২, ২৩ ও ২৪ জুলাই ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’তে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন

৩ থেকে ১৮ বছরের শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তে চায়না ও ঢাকার বিশেষজ্ঞ দল

দৈনিক রাজশাহী প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম ৩১ বার পঠিত
৩ থেকে ১৮ বছরের শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তে চায়না ও ঢাকার বিশেষজ্ঞ দল
মঙ্গলবার নিজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো: আব্দুল মান্নান ও অন্যান্য নেতৃবৃন্দ | ছবি: দৈনিক রাজশাহী

৩ থেকে ১৮ বছরের শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তে চায়না ও ঢাকার বিশেষজ্ঞ দল

দৈনিক রাজশাহী
২১ জুল ২০২৬

নিজস্ব প্রতিবেদক

২২-২৪ জুলাই ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, লক্ষীপুর বাকীর মোড়, রাজশাহীতে ৩ থেকে ১৮ বছরের শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তসহ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। তিন দিন ব্যাপী এই সেবা প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। সমগ্র উত্তরবঙ্গে এধরণের বিরল সুযোগ এবারই প্রথম বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি জানান, ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহায়তায় ‘ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হসপিটাল, চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সেস (ঋণঈঐ), চীনের ৭ সদস্য বিশিষ্ট খ্যাতিমান পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক ও ৮ জন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সমন্বয়ে গঠিত টিমের সদস্যবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করবেন। এই হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসা ক্যাম্পেইনে ইতোমধ্য ২ হাজার ৬০০ শিশু রেজিস্ট্রেশন করেছে। 

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, ‘শিশুর হার্টের জন্মগত ত্রুটি সময়মত সনাক্ত ও রোগের তীব্রতা নির্ণয়পূর্বক তাৎক্ষণিক কার্যকর চিকিৎসাসেবা প্রদান। ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি-বিকাশ নিশ্চিত হয় এবং পরবর্তীতে শারীরিক মারাত্মক জটিলতা এবং হার্ট ফেইলিউর বা অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়। উল্লেখ্য, যাদের হার্টের জন্মগত ত্রুটি সনাক্ত হবে তার তীব্রতা ও জটিলতার নিরিখে এই বিশেষজ্ঞ টিম তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করবে। প্রয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা বা আরো উন্নত চিকিৎসার সুযোগ থাকবে।’ 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সহ সভাপতি-২ মোঃ হাসেন আলী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোঃ লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন ও মোঃ এনামুল হক, পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘২০২৫-২০২৬ অর্থবছরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহী- মেডিসিন, ক্যাথল্যাব যন্ত্রপাতি, উল্লেখযোগ্য কিছু ডায়াগনস্টিক ল্যাব রিয়েজেন্ট ও মেডিকেল ইকুইপমেন্ট ক্রয়ে ১ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ পায়। প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে ক্রয়কৃত মেডিসিন হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র্র্র-অসচ্ছল রোগীকে বিনামূল্যে সরবরাহ করা হবে। এছাড়া ক্যাথল্যবের ক্রয়কৃত যন্ত্রপাতির মাধ্যমে কমপক্ষে ১০০ গরীব রোগীকে ৫০% ছাড়ে এবং ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে এনজিওগ্রাম করা হবে। ক্রয়কৃত ল্যাব রিয়েজেন্টের মাধ্যমে হৃদরোগ সম্পর্কিত ব্যয়বহুল ৬টি অধিক গুরূত্বপূর্ণ টেস্টের নির্ধারিত ফি হতে ৩০ থেকে ৩৫% কমে করা হবে। বলা বাহুল্য হৃদরোগ চিকিৎসা অনেক ব্যয় সাপেক্ষ। আগামীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র জন্য সরকারি বরাদ্দের পরিমাণ ১০ কোটি টাকা করা হলে সরকারি বরাদ্দের বিপরীতে ক্রয়কৃত বিভিন্ন সেবার ১০০ ভাগ সুযোগ সুবিধা প্রত্যক্ষভাবে ভর্তিকৃত গরীব রোগীরা পাবে। ফলে প্রান্তিক জনগোষ্ঠির হৃদরোগীগণের পরিবার হৃদরোগ চিকিৎসার সুবিশাল ব্যয় হতে রক্ষা পাবে এবং সে পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা সুসংহত হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলে অতি স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিশ্চিতে সরকারি বরাদ্দের এই সুযোগ স্বচ্ছভাবে কাজে লাগাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। 

উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মরহুম ডা. আব্দুল খালেকের দানকৃত জমির উপর নির্মিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী একটি হৃদরোগ হাসপাতাল হিসেবে গত ০২ নভেম্বর ২০২৪ খ্রি. যাত্রা শুরু করে। হৃদরোগ প্রতিকার-প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিসহ ১০০ শয্যার হাসপাতালটি  হৃদরোগীদের করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার স্থাপন, পিটিএমসি পদ্ধতি সফলভাবে সম্পন্নের সাথে সার্বক্ষণিক জরুরি ইউনিট, আউটডোর, সিসিইউ, পিসিসিইউ, আইসিইউ, জেনারেল বেড ও কেবিন সেবাড বৃহত্তর রাজশাহী অঞ্চলের হৃদরোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে এবং গত দেড় বছরে ভর্তিকৃত অসহায়, অসচ্ছল রোগীদের চিকিৎসায় হাসপাতালটি ১ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৯০৮ টাকা ব্যয় করেছে। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।