‘দারুণ মজা’: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম ২৬ বার পঠিত
‘দারুণ মজা’: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

‘দারুণ মজা’: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

দৈনিক রাজশাহী
১৬ জুন ২০২৬

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রুটি খাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, "দারুণ মজা!" মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী 'রুমন কালাই হাউজ' পরিদর্শনে গিয়ে তিনি এই খাবারটি উপভোগ করেন।
 

রুটি তৈরির প্রক্রিয়া ও সেলফি

কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।


রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী আমের ব্যবসা

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীকে সবুজ,  পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরে মতবিনিময় শেষে রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি। এ সময় রাষ্ট্রদূত রাসিকের পরিদর্শন বইয়েও মন্তব্য লিপিবদ্ধ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।