৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৩৫ এএম আপডেট : ২৭ মে ২০২৬, ০৬:১৬ পিএম ৫ বার পঠিত
৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক

৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক

দৈনিক রাজশাহী
২৭ মে ২০২৬

৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর বিভিন্ন ঈদগাহের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার দুপুরে তিনি রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে গিয়ে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে এবং ঈদের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সিটি কর্পোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে ঈদের দিনই নগরীকে পরিচ্ছন্ন রাখা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের শ্রমের স্বীকৃতি হিসেবেই এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উপহার পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

তিনি জানান, সোমবার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।