বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, গ্রাজুয়েশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:৪০ এএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:২০ এএম ১০৩ বার পঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, গ্রাজুয়েশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, গ্রাজুয়েশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৬ মে ২০২৬

রাজশাহীস্থ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বিএ ৩০তম এবং ৩১তম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন ও এমএ ৩৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে,।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ও প্লাজা চত্বরে অত্যন্ত জাঁকজমক, নান্দনিক ও একাডেমিক আবহে শিক্ষাবান্ধব পরিবেশে সাংস্কৃতিক পরিশীলন ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি বিভাগের ঐতিহ্য, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলনে পরিণত হয়। এতে বিভাগের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্ঞানচর্চা, সৃজনশীল বিকাশ এবং সাংস্কৃতিক সম্প্রীতির সমন্বয়ে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করে, যা বিভাগের একাডেমিক উৎকর্ষ সাধনের ধারাবাহিক অঙ্গীকার আরও সুদঢ়ভাবে উপস্থাপন করেছে। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক মানবিক চেতনার গভীর তাৎপর্য বহন করে। 

উদ্বোধনী বক্তব্যে ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহিদুর রহমান, উচ্চশিক্ষার মানবিক ও রূপান্তরমূলক তাৎপর্যের আলোকপাত করে বলেন, ‘একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের মূললক্ষ্য কেবল পেশাগত দক্ষতা অর্জন নয়; বরং সমালোচনামূলক চিন্তাশক্তি, নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন নাগরিক গড়ে তোলা।’ তিনি বিভাগের একাডেমিক মানোন্নয়ন, গবেষণামুখী শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এদিকে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিএ ৩০তম এবং ৩১তম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন। এ পর্বে শিক্ষার্থীদের স্নাতক শিক্ষা সমাপ্তির স্বীকৃতি প্রদান করা হয়। শিক্ষার্থীরাও শিক্ষাজীবনে প্রাপ্ত দিকনির্দেশনা, প্রেরণা ও সহযোগিতার জন্য শিক্ষক, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁদের আবেগঘন অনুভূতি অনুষ্ঠানকে তাৎপর্যমণ্ডিত করে। একইমঞ্চে এমএ ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শিক্ষকবৃন্দ ও জুনিয়র শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন এবং বিভাগের একাডেমিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় অংশগ্রহণ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

পুরস্কার বিতরণী পর্বে একাডেমিক কৃতিত্ব, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অধ্যবসায়, মেধা, সৃজনশীলতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও নান্দনিক করে তোলে। বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, নাট্যাভিনয় ও সৃজনধর্মী পরিবেশনায় সকলকে মুগ্ধ করে। শিল্পমান, উপস্থাপনা-দক্ষতা ও সাংস্কৃতিক বোধে সমৃদ্ধ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা অর্জন এবং বিভাগের সাংস্কৃতিক চর্চার গভীরতা সুস্পষ্ট করে।

সমাপনী বক্তব্যে বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু ইউসুফ, সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় সংশ্লিষ্ট অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ আয়োজনকে তিনি বিভাগের একাডেমিক ঐক্য, সাংস্কৃতিক পরিশীলন ও পারস্পরিক সৌহার্দ্যরে স্মরণীয় বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।