রাবি ফিশারীজ অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

১৫ কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো অ্যাওয়ার্ড

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবি কৃষি অনুষদ ভবনের ফিশারিজ গ্যালারিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র ভিসি প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মো: আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন ফিসারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এবিএম মহসিন। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আহসান হাবিব আসিফ সরকার।
২০২৩ সালের বিএসসি ফিশারিজ (সম্মান) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে  সিজিপিএ ৩.৮০ থেকে ৩.৯৭ পাওয়া ১৫ জন শিক্ষার্থীর মাঝে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড পাওয়া ১৫ শিক্ষার্থী হলেন আহসান হাবিব আসিফ সরকার, রিফাত জাহান, সাঈদ আস সাদাত, জাকিয়া সুলতানা, মাইশা মাহবুবা, সানজিদা খাতুন, জান্নাতুন নাঈম, রিফা তামান্না মনা, আলমগীর কবির, মো: মোজাহিদুর, সালমা ফারিহা, কাজী নাঈমা আকতার, মেজবাহ আহমেদ জোবাইদা ইসলাম ও সৈয়দ তোফায়েল আহমেদ।

 

কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মেধার বিকাশের জন্যই তার স্বীকৃতি একান্ত প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত শিক্ষার্থীরা নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকলো। এই ডিনস অ্যাওয়ার্ড প্রদানের দৃন্তান্ত অন্যান্য অনুষদকেও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে উৎসাহিতকরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, যারা আজকে ডিন’স অ্যাওয়ার্ড পেলে তাদের জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তোমাদের এই অর্জনে আরও দায়িত্ব বাড়লো, এই সম্মানের মর্যাদা রক্ষা করতে কর্মজীবনে দেশের জন্য, কৃষি’কে এগিয়ে নিতে নিরলস কাজ করে যেতে হবে। যারা অ্যাওয়ার্ড পাওনি তারাও মন খারাপ করবে না, কারণ বাংলাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একটি সুনাম রয়েছে, এই বিভাগে রাবির অনেক গুনী বিজ্ঞানী রয়েছেন, যারা বাংলাদেশ সহ বহির্বিশ্বেও মৎস্যকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। কাজেই এই বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা কর্মজীবনে প্রত্যেকেই ভাল অবস্থানে থাকবে বলে আমি মনে করি।
ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, আমি আজকে অত্যন্ত আনন্দিত। তোমাদের এই অর্জন ফিশারিজ অনুষদ মনে রাখবে। তোমাদেরকেও কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে রাবি ফিশারিজ অনুষদ তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে হবে। রাবি ফিশারিজ অনুষদ ইতোমধ্যে বাংলাদেশের কৃষি উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখছে। তিনি কৃতি শিক্ষার্থীদের এই আয়োজনে উপাচার্য মহোদয়ের উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানান।  

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button