মনোমুগ্ধ নৃত্যশৈলীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী’র বসন্ত বরণ
বসন্ত বরণে প্রবীণ ভাষা সংগ্রামী'র উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী সব গানের সাথে বসন্তের সাজে নৃত্যের তালে তালে বসন্তকে বরণ করে নিল উত্তরবঙ্গের নৃত্য শিল্পের জনক খ্যাত নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী। বসন্ত বরণে প্রবীণ ভাষা সংগ্রামী’র উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নিজস্ব মিলনায়তনে নিক্বণ মিলনায়তনে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ’র যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।

সভাপতিত্ব করেন নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না।
বক্তারা বলেন, নিজস্ব সংস্কৃতি দেশ ও জাতির পরিচয় বহন করে। দেশ ও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব এদেশের প্রতিটি নাগরিকের। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্ণিল সাজে শিল্পীরা বসন্তের মনোমুগ্ধকর নৃত্যশৈলী পরিবেশন করেন। নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা। অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন নুর হোসেন
মিন্টু। নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






