শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ অপরিহার্য

এসিডির কমিউনিটি সংলাপে অভিমত

নিজস্ব প্রতিবেদক :

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।

শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এর আওতায় কমিউনিটি সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

এসিডি নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী চৌধুরী মুহাম্মদ সারওয়ার জাহান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে, রাজশাহী বিভাগী কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলকে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, আমাদের আবেগ কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সাথে সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্ক) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পাশাপাশি এসিডির পক্ষ থেকে তথ্যচিত্র উপস্থাপন করেন এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাকিবুল হাসান ইবনে রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক মাহবুবা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের আশিকুর রহমান, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা মেহেরুন নেসা।

কর্মসূচির মূল বিষয়ের আলোকে শিশুদের নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সুমাইয়া আফরিন শ্যামা ও সাবিহা জান্নাতি নিশা। উপস্থপান পর্বে গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। শিশুদের নেতৃত্বে পরিচালিত এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারীদের প্রশিক্ষণ এবং সহায়তা করা যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিত করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করবে।

শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞ সমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকৈ শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button