রাবি সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেপট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত তিনজন প্রতিনিধির দুইজন ছাত্রশিবিরের এবং আরেকজন সাবেক সমন্বয়ক। শুক্রবার (১৭ই অক্টোবর) দুপুরে রাকসু নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটে’র চারজন এবং সাবেক সমন্বয়ক সালাহ উদ্দীন আম্মার নির্বাচিত হয়েছেন।
রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ৯ হাজার ৪৬৭ ভোটে; এজিএস এসএম সালমান সাব্বির ৪ হাজার ৬৯০ ভোটে; জিএস সালাউদ্দিন আম্মার ১২ হাজার ৮৩৩ ভোটে; ফজলে রাব্বী মোঃ ফাহিম রেজা ৮ হাজার ২০৫ ভোটে এবং আকিল বিন তালেব ৫ হাজার ৭০৭ ভোটে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল বলেন, আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।’





