রাবির ১৭ হল সংসদের শীর্ষ পদে ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে ছাত্রদের ১১টিতে ছাত্রশিবির এবং ৬টিতে ছাত্রীসংস্থার প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। তারা ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে আজ শুক্রবার সকালে সব হলের ফলাফল ঘোষণা করা হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা বলেন, ‘ছাত্রীদের ছয়টি হলেই ছাত্রীসংস্থার প্রার্থী ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ সবার দায়িত্ব পালনকে সহজ করুন।’
অন্যদিকে, ছাত্রদের ১১টি হলেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের মধ্যে ২০টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল।





