রাসিক প্রশাসকের সঙ্গে আরসিসিআই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক রাজশাহী প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:২৯ এএম আপডেট : ১২ মে ২০২৬, ১২:৫৬ পিএম ২ বার পঠিত
রাসিক প্রশাসকের সঙ্গে আরসিসিআই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে আরসিসিআই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক রাজশাহী
১২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নবনির্বাচিত নেতৃবৃন্দ। েআজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে তারা এক মতবিনিময়ে মিলিত হন এবং রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়নের বিকাশ, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রাজশাহী নগরীর সার্বিক উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দেন চেম্বার নেতারা। এ সময় তারা রাসিকের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবার প্রশংসা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, তারেক রহমান তাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্য অর্জনে ব্যবসায়ী সমাজের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগর উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান শান্তন, সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ তৌহিদ হাসান, পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহ মোঃ মাইনুল হোসেন, পরিচালক আহসান হাবীব, পরিচালক মোঃ শাকিলুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, পরিচালক মোঃ গোলাম সাকলাইন, পরিচালক মোঃ মোবাশ্বের আলী, পরিচালক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক মোঃ মাহমুদ হাসান, পরিচালক নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এসএম আহসান হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।