ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক রাজশাহী শাখার সামনে গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ী ও রাজনৈতিকসহ অন্য পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের স্বার্থ ও আস্থা উপেক্ষা করে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।