ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:২২ এএম আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম ৯৯ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ের সরাতৈল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রড ও যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথমিধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালান ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।