ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১৫ জনের ১৩ জনের বাড়িই নওগাঁর মান্দায়

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:২৭ এএম আপডেট : ২৫ মে ২০২৬, ১১:২১ এএম ১৪ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১৫ জনের ১৩ জনের বাড়িই নওগাঁর মান্দায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১৫ জনের ১৩ জনের বাড়িই নওগাঁর মান্দায়

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১৩ জনের বাড়ি-ই নওগাঁর মান্দায়। আজ সোমবার (২৫ মে) সকালে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত ১৩ জনের সকলের বাড়িই মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি এবং চিকলাবোনা গ্রামে। নিহতরা পেশায় ধানকাটা শ্রমিক। অনেকদিন ধরে ধান কাটার পর ঈদের সামনে টাকা নিয়ে গাড়ি না পেয়ে রড বোঝাই ট্রাকে বাড়িতে ফিরছিলেন। এই দুর্ঘনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ের সরাতৈল এলাকায় রড বোঝাই  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে ১৫ জন নিহত হন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রড ও যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথমিধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালান ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।