তানোরে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি
তানোরে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি
রাজশাহীর তানোরে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সিসিবিভিও’র উদ্যোগে গোগ্রাম ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে পাঁচন্দর ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উক্ত গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মতিন। েআরও উপস্থিত ছিলেন সিসিবিভিও উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম, পাঁচন্দর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মু: মিনারুল ইসলাম, হিসাব সহকারী এস্তেরিনা হেমব্রম, ও অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
গণশুনানীর শুরুতে উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম। গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সমাজ সংগঠক প্রেমচাঁদ এক্কা।