সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদ-উল আজহার ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করছেন। তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীকে, প্রশাসক রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।