রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ
রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনের সিটি হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ৫ জন ওয়ারিশের হাতে আনুতোষিকের চেক তুলে দেন। এ সময় রাসিক প্রশাসক প্রত্যেকের পরিবারের সদস্যদের খোজখবর নেন।
এসময় রাসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবার এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে েই নগরীর উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, বর্ষায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনে দীর্ঘদিনের কাদামাটি অপসারণ শুরু করেছি। সকলের সহযোগিতায় ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, ফ্রি পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাওডার বিতরণ প্রশংসিত হয়েছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম ডিজিটাইলেজশনের অংশ হিসেবে পাইলট প্রকল্প হিসেবে হোল্ডিং নেমপ্লেটে কিউআর কোড বসানো হবে। নগরীর বিভিন্ন সার্ভিস কেবলসমূহ আন্ডারগ্রাউন্ড করার পরিকল্পনাও রয়েছে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান। অন্যাদের মধ্যে কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল ও কর্মচারী মরহুম আজাহার আলীর সন্তান মীর আলম ডন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য শাখার এমএলএসএস জালাল উদ্দিন, ওয়ার্ড সচিব মরহুম ফজলুল হকের স্ত্রী মোসাঃ সাবিনা খাতুন, হিসাব বিভাগের দপ্তরী মরহুম আজাহার আলীর স্ত্রী মোসাঃ আলেয়া বেগম, মরহুম মোঃ আবুল কাশেমের পুত্র নাহিদ হাসান, সালেহীন হাসান ও আয়েশা বেগম চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।