রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:১০ পিএম আপডেট : ১৪ মে ২০২৬, ১১:১৬ এএম ৪৯ বার পঠিত
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি
গৃহপালিত গরু (প্রতীকী হিসেবে ব্যবহৃত) | ছবি: সংগৃহীত

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে| মঙ্গলবার রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে থেকে এই গরু চুরির ঘটনা ঘটে| 

গরুর মালিক আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার রাতে গরুগুলো বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন| সকালে ঘম থেকে ওঠে ঘর থেকে বেড় হবার সময় দেখেন শয়ন ঘরের দরজার বাহীরে তালা দেয়া| প্রতিবেশিদের সহায়তায় তালা খুলে বাহিরে বেড় হন| এর পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা চারটি গরুই চুরি করে নিয়ে গেছে| এতে তার একমাত্র স¤^ল গরুগুলো চুরি হওয়ায় মেয়ের দেনা শোধ করা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন| গরু চারটির মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস| এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন|

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল| বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে|

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।