রাজশাহীতে খোলা ট্রাকে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু
রাজশাহীতে খোলা ট্রাকে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় খোলা ট্রাকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়।
টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানান, প্রতি কেজি ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৮০ টাকা দামে ১ কেজি চিনি বিক্রি করা হচ্ছে। ৩টি আইটেমের পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬ হাজার হাজার গ্রাহক টিসিবি পণ্য কিনতে পারবেন।
এদিকে, টিসিবির পণ্য কিনতে ভীড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় খোলা ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন গ্রাহকরা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।