রাজশাহীতে বিদ্যুতের খুঁটির বাসা থেকে ঘুঘুর ছানা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:০৫ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:১৭ পিএম ২ বার পঠিত
রাজশাহীতে বিদ্যুতের খুঁটির বাসা থেকে ঘুঘুর ছানা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহীতে বিদ্যুতের খুঁটির বাসা থেকে ঘুঘুর ছানা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

দৈনিক রাজশাহী
০৬ জুন ২০২৬

রাজশাহী মহানগরীতে বিদ্যুতের খুঁটির বাসা থেকে ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কিশোর সাজ্জাদ (১৫) রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার ভাড়া বাসার বাসিন্দা মো. সাজুর ছেলে। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘুর ছানা নামাতে খুঁটিতে উঠেছিল কিশোর সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে ওই কিশোর।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ওই কিশোরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে। তবে ঘটনা জন্য থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।