ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

রাজশাহীর বড়কুঠি পদ্মারপাড়ে গণজমায়েত কাল

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:১৯ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ১১:২৭ এএম ৪০ বার পঠিত
রাজশাহীর বড়কুঠি পদ্মারপাড়ে গণজমায়েত কাল

রাজশাহীর বড়কুঠি পদ্মারপাড়ে গণজমায়েত কাল

দৈনিক রাজশাহী
১৪ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তিতে আগামীকাল শনিবার (১৬ মে) রাজশাহীর বড়কুঠি এলাকার পদ্মাপাড়ে গণজমায়েত আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে গঠিত উদযাপন কমিটি বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরীর সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তির গণজমায়েতে প্রধান অতিথি থাকবেন বর্তমান সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। প্রধান বক্তা থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর এম রফিকুল ইসলাম। গণজমায়েতে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।   

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক, নদী ও পরিবেশ গবেষক মাহবুব কুদ্দুছ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব হাসানাইন হিকল, যুগ্ম সদস্য সচিব ডা. ওয়াসিম হোসেন ও কবি মুস্তাক আহম্মেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে যে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল, তা ছিল বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ আন্দোলন। সংবাদ সম্মেলনে বক্তারা, নদী রক্ষা, ন্যায্য পানি বণ্টন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।