নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপি’র মশাল মিছিল

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:৩১ পিএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:২৪ পিএম ৩৭ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপি’র মশাল মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপি’র মশাল মিছিল

দৈনিক রাজশাহী
২৩ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল হয়েছে। শনিবার রাত ৮টায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গণকপাড়া, মালোপাড়া, সোনাদিঘী মোড়, রাজশাহী কলেজ, মনি চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্ট ঘুরে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়ে হামলাকারীরা তাদের ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। তারা বলেন, দেশে নতুন করে কোনো ধরনের স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাজনীতির উত্থান হতে দেওয়া হবে না।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, যুবশক্তির মহানগরের যুগ্ম সদস্য সচিব শোয়াইব আহমেদ, জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসান রুদ্র এবং যুগ্ম সদস্য সচিব সাকিব আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।