নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক রাজশাহী প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:৫১ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:০০ পিএম ২১ বার পঠিত
নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সজনী সরদার (১২),উপজেলার ছাতড়া গ্রামের বিফল সরদারের মেয়ে। বিফল সরদার পেশায় গাড়ি চালক। সজনী সরদার নিয়ামতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।  নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানএ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিফল সরদার পেশাগত কারণে সপরিবারে নিয়ামতপুরে সদরে বসবাস করেন। সজনী তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে ছাতড়া নিজ গ্রামে বেড়াতে যায়। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে সে আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিয়ামতপুর থানার ওসি বলেন, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।