নাগরিক অধিকার ও জেন্ডার বৈষম্য নিয়ে ডাসকো গেটকা প্রকল্পের জেলা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:০৩ এএম ৮০ বার পঠিত
নাগরিক অধিকার ও জেন্ডার বৈষম্য নিয়ে ডাসকো গেটকা প্রকল্পের জেলা কমিটির  সভা অনুষ্ঠিত

নাগরিক অধিকার ও জেন্ডার বৈষম্য নিয়ে ডাসকো গেটকা প্রকল্পের জেলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
০৩ জুন ২০২৬

নাগরিক অধিকার ও জেন্ডার  বৈষম্য নিয়ে ডাসকো গেটকা প্রকল্পের জেলা কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে,ডাসকোর গেটকা প্রজেক্টের উদ্দ্যেগে রাজশাহীতে নাগরিক অধিকার, সামাজিক বৈষম্য ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে ডাসকো গেটকা (GETCA) প্রকল্পের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে নগরীর ডিঙ্গাডোবায় ডাসকো ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় কর্মক্ষেত্রে বৈষম্য, মজুরি বৈষম্য, ধর্মীয় ও সামাজিক বঞ্চনা, নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আফজাল হোসেন। ডাসকোর গেটকা স্বমন্বয়কারী মদন দাসের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, ফয়জুল্লাহ চৌধুরী, আকবারুল হাসান মিল্লাদ, আশরাফুল হক তোতা, বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ।

সভায় ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম নাগরিকতা প্ল্যাটফর্ম ও নাগরিক অধিকারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং বৈষম্য নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় কমিটির সদস্যরা মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, এখনও বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে বৈষম্য, সমকাজে অসম মজুরি, ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চনা এবং একসঙ্গে খাবার গ্রহণে সামাজিক প্রতিবন্ধকতার মতো বিষয় বিদ্যমান রয়েছে। এসব সমস্যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট, দীর্ঘস্থায়ী খরা এবং অনিয়মিত ভারী বৃষ্টিপাতের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে এবং এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
এ ছাড়া জেন্ডার বৈষম্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। বক্তারা নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিএএফ (CAF) সদস্যদের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং নাগরিক অধিকারভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।