রাস্তায় কুড়িয়ে পাওয়া পার্স মালিককে ফিরিয়ে দিলেন আরিএমপির কনস্টেবল মানিক

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:৩৬ পিএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম ৫৭ বার পঠিত
রাস্তায় কুড়িয়ে পাওয়া পার্স মালিককে ফিরিয়ে দিলেন আরিএমপির কনস্টেবল মানিক

রাস্তায় কুড়িয়ে পাওয়া পার্স মালিককে ফিরিয়ে দিলেন আরিএমপির কনস্টেবল মানিক

দৈনিক রাজশাহী
২৪ মে ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের একজন কনস্টেবল মানিক হোসেন দায়িত্বের সময় কুড়িয়ে পাওয়া পার্টস ব্যাগ প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত গড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির মুখপাত্র মোঃ গাজীউর রহমান জানান, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তারা সবসময় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরএমপি সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মানিক হোসেন সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বে থাকাবস্থায় রাত ৮টার দিকে সাহেববাজার এলাকার রাস্তার পাশে একটি পার্টস ব্যাগ তার নজরে আসে। ব্যাগটি উদ্ধারের পর ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ নথি ও নগদ অর্থের সাথে মোবাইল নম্বর সূত্রে প্রকৃত মালিককে খুঁজে বের করেন আরএমপির সদস্যরা। এরপর যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক উম্মে সালমার হাতে ব্যাগটি হস্তান্তর করা হয়। 

রাজশাহী মহানগরীর বাসিন্দা উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিকশায় রেলগেট থেকে সাহেববাজার আসার পথে অসাবধানতাবশত তার ব্যাগটি হারিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও ব্যাগের কোনো সন্ধান পাননি। এরপর ব্যাগটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।

দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশই তাকে খুঁজে বের করে ব্যাগটি ফিরিয়ে দেওয়ায় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ সাধারণ মানুষকে মুগ্ধ করে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।  

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।