এক সপ্তাহের মধ্যে শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৩৭ এএম আপডেট : ২১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম ২৭ বার পঠিত
এক সপ্তাহের মধ্যে শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

এক সপ্তাহের মধ্যে শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

 

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রাইসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে তিনি এ নির্দেশ দেন।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর–১১ নম্বরের সেকশনের বি ব্লকের সাত নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।