চারঘাটের হঠাৎপাড়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘন্টায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম ৩২ বার পঠিত
চারঘাটের হঠাৎপাড়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘন্টায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

চারঘাটের হঠাৎপাড়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘন্টায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

দৈনিক রাজশাহী
০৯ জুল ২০২৬

রাজশাহীর চারঘাটে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরের চাঞ্চল্যকর এই ঘটনায় থানায় মামলার ৬ ঘন্টার মধ্যে র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে। আসামি দেব চারঘাটের আরজি সাদীপুরের (হঠাৎপাড়া) শ্রী জয় চন্দ্র দাসের ছেলে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল বিস্তারিত তথ্য দেন। এসময় মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এফবিএস আল মুমেন উপস্থিত ছিলেন।   

এজাহারের বরাত দিয়ে মেজর মঞ্জুরুল কবির পিয়াল বলেন, বুধবার (৮ জুলাই) দুপুর অনুমান ২টার দিকে মামলার বাদী রিপন চন্দ্র দাসের মেয়ে ভিকটিম ৭ বছরের শিশুটি আসামি দেব চন্দ্র দাসের ঘরে টিভি দেখতে যায়। বাসায় আর কেউ না থাকায় আসামি ভিকটিম শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে। 

এদিকে ভিকটিম শিশুটির মা তাকে গোসল করানোর জন্য খুঁজছিল। এক পর্যায়ে তিনি দেখেন শিশুটি তার দাদুর ঘরের বারান্দায় কান্নাকাটি করছে। তিনি ভিকটিমকে গোসল করাতে নিয়ে যাবার সময় তার প্যান্টে সিমেন দেখে ঘটনাটি তার বাবাকে জানান। ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম শিশুটি অভিযুক্ত দেব চন্দ্র দাসের দ্বারা ধর্ষণের বর্ণনা দেয়। এরপর পরিবারের সদস্যরা ভিকটিমকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে ভিকটিম ওসিসিতে চিকিসাধীন।

অন্যদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা রিপন চন্দ্র দাস চারঘাট থানায় অভিযুক্ত দেব চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা (নং-৭, তাং-০৮/০৭/২০২৬, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) দায়ের  করেন। থানায় মামলার ৬ ঘন্টার মধ্যে র‌্যাব সদস্যরা আসামিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দেব চন্দ্র দাস চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। আসামিকে চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।