বিএমডিএ সার্বিক কার্যক্রমের নিয়ে সমন্বয় সভায় চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই
বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই
নিজস্ব প্রতিবেদক :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় রাজশাহীস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।
সভায় বিএমডিএ নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে মোঃ আব্দুল লতিফ, মোঃ নাজিরুল ইসলাম, মোঃ জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, মোঃ সমসের আলী ও শিবির আহমেদ, বিএমডিএ সচিব মোঃ মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী যথাক্রমে এনামুল কাদির, মোঃ আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোঃ মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, মোঃ তোফাজ্জল আলী সরকার, মোসাঃ রুবিনা খাতুন, সানজিদা খানম মলি ও মোঃ তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি) এবং প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএমডিএ চেয়ারম্যান বলেন, একদা খরা ও সেচ সংকটে পিছিয়ে থাকা বরেন্দ্র অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষকের দোরগোড়ায় উন্নত সেচ পৌঁছে দিয়ে বরেন্দ্র অঞ্চলকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর বিএমডিএ মূল লক্ষ্য।
তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনে সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় চলমান প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বিস্তারিত আলোচনা এবং প্রকল্পের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনায় দিকনির্দেশনা দেওয়া হয়।