বিএমডিএর ৮৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:০১ পিএম আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:০৫ পিএম ২ বার পঠিত
বিএমডিএর ৮৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

বিএমডিএর ৮৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
০৭ জুন ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান হাসান জাফির তুহিন।রাজশাহী খাবার

সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, বোর্ড সদস্য জাফুরুল্লাহ, সাইফুল ইসলাম হিরক, বদরুল লাইলি, বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক এবং সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা রাখবে।

সভায় কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।