আরএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম ১৮ বার পঠিত
আরএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আরএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
৩০ সেপ্টে ২০২৬

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও কাবাডি আয়োজক কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন। 

নকআউট পদ্ধতিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম পর্ব শেষে বালিকা বিভাগে দামকুড়া ও কর্নহার থানা এবং বালক বিভাগে এয়ারপোর্ট ও শাহমখদুম থানা ফাইনালে ওঠে।

বিপুল দর্শকের উপস্থিতিতে নারী বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দামকুড়া থানাকে হারিয়ে কর্ণহার থানা কাবাডি দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে এয়ারপোর্ট থানাকে পরাজিত করে শাহমখদুম থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। এয়ারপোর্ট থানা বালক এবং দামকুড়া থানা নারী বিভাগে রানার্সআপ হয়। শাহমখদুম থানার শুভ ইসলাম এবং কর্ণহার থানার সুনাইরা আক্তার রাণী সেরা খেলোয়ার (বালিকা) হন।

আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের প্রাণবন্ত উপস্থিতি ও মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

খেলা শেষে প্রধান অতিথির কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন করায় আয়োজক, খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের প্রস্তুত ও লক্ষ্য অর্জনে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পুলিশ কমিশনার যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হয়ে মাদকসহ ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলতে রাজশাহী মহানগর পুলিশ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

সবশেষে কাবাডি চ্যাম্পিয়নশিপ কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি  ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আরএমপি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।